সংগৃহীত ছবি
দীর্ঘ ১৪ বছরের সংসার জীবনের ইতি টানতে চলেছেন তারকাদম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ! এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। মাস কয়েক আগেই নাকি বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় এই দুই মুখ।
চলতি বছরের জুলাইয়ে জয় ও মাহির বিচ্ছেদের গুঞ্জন প্রথম শোনা যায়। সেই সময় অভিনেত্রীকে এই প্রশ্ন করা হলে, তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে, এই বিষয়ে কাউকে জবাব দিতে তিনি বাধ্য নন।
এখন খবর, গত জুলাই বা আগস্ট নাগাদই বিচ্ছেদে আইনি সিলমোহর পড়ে যায়।
সূত্রের খবর, মাস কয়েক আগে বিচ্ছেদের আবেদন জানালেও অনেক দিন ধরেই আলাদা থাকছিলেন তারা। ইতিমধ্যেই সন্তানেরা কার কাছে থাকবে, সেই সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে বলে খবর।

জয়ের ওপরে মাহির সন্দেহ থেকেই নাকি সমস্যার সূত্রপাত।
এক সময় তারা একত্রে ‘ভ্লগ’ করতেন, অথচ বিগত কয়েক মাস ধরে একসঙ্গে একটা ছবি পর্যন্ত সোশ্যালে শেয়ার করেননি।
২০২৪ সালের জুলাইয়ে শেষ একসঙ্গে পারিবারিক ছবি পোস্ট করেছিলেন। এমনকি গত আগস্টে তাদের মেয়ে তারার জন্মদিন উদ্যাপনেও জয় ও মাহিকে দূরত্ব বজায় রাখতে দেখা গেছে।
যদিও এখনো পর্যন্ত বিচ্ছেদের প্রসঙ্গে মুখ খোলেননি দুজনের কেউই।
এর আগে ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন জয় ও মাহি। তাদের রয়েছে তিন সন্তান। মাহির গর্ভজাত কন্যা তারা, সেই সঙ্গে রাজবীর ও খুশিকে দত্তক নেন দম্পতি।
সূত্র: ইন্ডিয়া টুডে










































