হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ক্যাটরিনা

সংগৃহীত ছবি

তিন দিন আগে পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শুক্রবার (৭ অক্টোবর) সকালে নিজেদের বাবা-মা হবার খবর সোশ্যালে শেয়ার করেছিলেন ভিকি কৌশল-ক্যাটরিনা দম্পতি। 

অবশেষে আজ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় পৌঁছেছেন অভিনেত্রী। এদিন বিকেলে হাসপাতালের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল কালো কাচ ঢাকা রেঞ্জ রোভার।

সেই গাড়িতে করেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বের হতে দেখা যায় ভিকি-ক্যাটরিনাকে। 

এদিকে আগাম খবর পেয়ে সদ্যোজাতকে একঝলক দেখার আশায় হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন উৎসুক অনুরাগীরা। তবে জড়ো হওয়াই সার! কালো কাচের মহিমায় সদ্যোজাত তো দূরঅস্ত ভিকি-ক্যাটরিনার মুখ পর্যন্ত দেখার সুযোগ পেলেন না তারা। সেই ক্যামেরাবন্দি মুহূর্তও ইতিমধ্যে ভাইরাল নেটভুবনে।

ঘনিষ্ঠ সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সদ্যোজাতকে নিয়ে জুহুর সমুদ্রমুখী বাংলোর উদ্দেশে রওনা হয়েছেন তারকাদম্পতি। যেখানে সুখের সংসার সাজিয়েছেন ভিকি-ক্যাটরিনা।

LEAVE A REPLY