প্রতীকী ছবি
ভূমিকম্প ঝুঁকির কথা চিন্তা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ (ড্রিলিং কাজ) ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারী করা হয়েছে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।
আজ রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দেন। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন( পেট্রোবাংলা) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ফাওজুল কবির খান বলেন, যেহেতু পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে তাই, তেল-গ্যাস কূপ কার্যক্রম ভূমিকম্পকে যেন আর প্রভাবিত না করে এ কথা বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এই বিষয়ে পেট্রোবাংলা জানায়, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশক্রমে আজ থেকে আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টা অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখছি। এর মধ্যে যদি আবার ভূমিকম্প হয় তাহলে পরবর্তীতে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে জানানো হবে।











































