এবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল মায়ানমার উপকূল

    প্রতীকী ছবি

    বাংলাদেশে দুই দিনে টানা চারটি ভূমিকম্পের পর এবার কেঁপে উঠল প্রতিবেশী দেশ মায়ানমার। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আন্দামান সাগরে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৩ মাত্রার এই ভূকম্পন আঘাত হানে। 

    এই ভূকম্পন থাইল্যান্ড থেকেও অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মায়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে।

    ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। 

    তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    তবে গত কয়েকদিনের মধ্যে এই অঞ্চলে দুইটি বড় ধরণের ভূমিকম্প ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

    LEAVE A REPLY