প্রতীকী ছবি
চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচ উইকে ম্যাচটিকে ইউরোপের মর্যাদার আসরের অন্যতম জমজমাট লড়াই হিসেবে ধরছেন বিশ্লেষকরা।
চার ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ৭। চলতি মৌসুমে চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হারে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে আছে বার্সা।
এদিকে গোল ব্যবধানে পিছিয়ে থেকে ১২ নম্বরে অবস্থান করছে ইংলিশ ক্লাবটি।
আজকে রাতে তাই এই দুই দলের খেলা দেখার জন্য ফুটবলভক্তদের চোখ থাকবে টিভি বা মোবাইলের পর্দায়।
বাংলাদেশ সময় রাত ২টায় টিভিতে ভক্তরা ম্যাচটি দেখতে পাবেন সনি স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া মোবাইলে স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভে সরাসরি দেখা যাবে ম্যাচটি।









































