পিয়া জান্নাতুলের ‘রঙবাজার’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পিয়া জান্নাতুলের সিনেমা ‘রঙবাজার’-এর ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। সম্প্রতি নির্মাতা রাশিদ পলাশ সামাজিক মাধ্যমে এ সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করেছেন। এ সিনেমাটির একটি পোস্টার শেয়ার করার মাধ্যমে পরিচালক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

রাশিদ পলাশ জানিয়েছেন, সিনেমাটি মুক্তির প্রাথমিক প্রস্তুতি হিসেবে এই ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে এর টিজার।

তামজিদ অতুলের মূল ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘রঙবাজার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পিয়া জান্নাতুল। এ ছাড়া আরও অভিনয় করেছেন একঝাঁক তারকা।

‘রঙবাজার’ সিনেমার গল্পে উঠে এসেছে দৌলতদিয়া যৌনপল্লির একটি উচ্ছেদ অভিযান এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাপন। এ সিনেমার বড় একটি অংশের শুটিং হয়েছে সরাসরি দৌলতদিয়াতেই। এদের মধ্যে পিয়া জান্নাতুলকে দেখা যাবে ভিন্ন একরূপে। যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিন। সেই সঙ্গে মাদক কারবারির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মৌসুমী হামিদ এবং রাজনৈতিক নেতার চরিত্রে লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠুকে। আসন্ন ঈদে ‘রঙবাজার’ সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY