নাটকের একটি দৃশ্য
আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে বটতলার নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’।
বটতলা বলছে, এই বিরুদ্ধ সময়ে যখন বিবিধ সন্ত্রাসে বিপর্যস্ত সময় ও সমাজ তখনও নাট্যমঞ্চই লড়াইয়ের মঞ্চ আমাদের।
নাটক সম্পর্কে বটতলার ভাষ্য, ‘রাইজ অ্যান্ড শাইন’ মূলত একজন শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের মোড়কে শোষিত, নিপীড়িত মানুষের গল্প। ক্ষমতাচর্চার বিবিধ সমীকরণে পিষ্ট মানুষ কিভাবে বাঁচে, তারই শিল্পিত উপস্থাপন এই নাটক।
মঞ্চে একজন মরিয়মের মা প্রতিনিধিত্ব করেন দিপু চন্দ্র দাস কিংবা যেকোনো শ্রমজীবী, প্রান্তিক, ভাগ্যাহত মানুষের।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে।









































