‘মা হওয়ার পরের শারীরিক পরিবর্তন লজ্জার নয়, বরং মাতৃত্বের চিহ্ন’

সন্তান জন্ম দেওয়ার পর নারীদের শরীরের পরিবর্তন ও ওজন বৃদ্ধি নিয়ে কটূক্তির তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মা হওয়ার পর একজন নারীর শরীরে পরিবর্তন আসা একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া।সম্প্রতি বিগ বস-এর মঞ্চে অভিনেতা সালমান খানও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সেই একই ইস্যুতে স্পষ্ট বক্তব্য রাখলেন পরিণীতি।

পরিণীতি প্রশ্ন তুলে বলেন, সন্তান জন্ম দেওয়ার পর নারীর শরীরের পরিবর্তন বা স্ট্রেচ মার্ককে কেন নেতিবাচক হিসেবে দেখা হবে? নয় মাস ধরে একটি প্রাণকে গর্ভে ধারণ করার পর শরীরে দাগ বা ওজন বৃদ্ধি লজ্জার কিছু নয়, বরং এটি মাতৃত্বের চিহ্ন। কোনো গর্ভবতী বা নতুন মাকে দেখলে তার শারীরিক গঠন বা ওজন নিয়ে কথা না বলে, তার ও সন্তানের ভালো থাকা নিয়ে আলোচনা করা উচিত।

অনলাইন ট্রোলিং নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কম সময় কাটান। তাই তাকে নিয়ে কে কী লিখছেন, তা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। অচেনা মানুষের মন্তব্যে কান না দিয়ে পরিবার, জীবন ও কাছের মানুষদের গুরুত্ব দেওয়াই তার প্রধান অগ্রাধিকার।

LEAVE A REPLY