প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায়, বঙ্গভবনে নয়। নতুন এই মন্ত্রিসভার শপথ আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার।
শপথ অনুষ্ঠানকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আয়োজনে প্রায় এক হাজার অতিথি অংশ নেবেন। শপথ নিতে আমন্ত্রিতদের জন্য গাড়িসহ প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।জাতীয় সংসদের ২৯৭টি আসনে নির্বাচিতদের নাম ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।











































