কেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন রাভিনা?

সংগৃহীত ছবি

প্রায় তিন দশক আগে মুক্তি পাওয়া বলিউডের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাটি এখনো দর্শকের মনে সতেজ। ছবিটিতে শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছিল কাজল ও রানী মুখার্জিকে।

তবে রানী মুখার্জির চরিত্রটিতে প্রথমে নাকি রাভিনা ট্যান্ডনের অভিনয় করার কথা ছিল। সম্প্রতি এমনটা জানিয়েছেন বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী নিজেই।

রাভিনার মতে, সিদ্ধান্তটি কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়, বরং পুরোপুরি পেশাগত চিন্তা থেকেই নেওয়া। তখন তিনি ‘মোহরা’র মতো ছবির সাফল্যের পর নিজেকে প্রধান নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই দ্বিতীয় প্রধান চরিত্রে পর্দায় ফেরা তার কাছে ক্যারিয়ারের জন্য সঠিক পদক্ষেপ বলে মনে হয়নি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘করণ আমার খুব কাছের বন্ধু।আমি ছবিটি করতে চাইতামও। কিন্তু তখন আমার ক্যারিয়ারের যে অবস্থান, সেখানে দ্বিতীয় নায়িকার ভূমিকায় ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না।’ 

Raveena Tandon : ब्लॅक ड्रेस, बोल्ड ब्युटी; रविनाचा हॉट लूक!| Bollywood  Actress Raveena Tandon Shared New Photos Looking Very bold and  Beautiful|Saamtv

তার ভাষায়, সেসময় তিনি নিজের ক্যারিয়ারকে নতুন করে দাঁড় করাতে চেয়েছিলেন, কিন্তু নায়িকা হিসেবেই।

যদিও পরে ‘কুছ কুছ হোতা হ্যায়’ বলিউডের অন্যতম সফল রোমান্টিক সিনেমা হয়ে ওঠে, তবু রাভিনা মনে করেন, নিজের অবস্থান ধরে রাখার জন্য এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল।

অভিনেত্রীর মতে, চরিত্রটি রানী মুখার্জির জন্য যথাযথ ছিল, কারণ তখন তিনি নতুন মুখ ছিলেন এবং ছবিটি তার ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়।

নব্বইয়ের দশকে একাধিক জনপ্রিয় গানে ব্যাপক সাফল্য পেলেও টাইপকাস্ট হওয়ার আশঙ্কায় অনেক ‘স্পেশাল ড্যান্স নাম্বার’ও ফিরিয়ে দিয়েছিলেন রাভিনা।

রাভিনাকে শিগগিরই দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ।

LEAVE A REPLY