ফিজিতে বসছে ২০২৬ সালের প্রাক-জলবায়ু সম্মেলন, চূড়ান্ত হলো টুভালুর নামও

ছবিসূত্র : রয়টার্স

২০২৬ সালের বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) আয়োজনের লক্ষে একটি বড় সমঝোতায় পৌঁছেছে প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম (পিআইএফ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল সম্মেলনটি তুরস্কে অনুষ্ঠিত হলেও এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সভার আয়োজন করবে ফিজি ও টুভালু। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে (কপ-৩১) আয়োজনের অধিকার নিয়ে প্রতিযোগিতা চলছিল।

অবশেষে গত বছরের নভেম্বরের এক সমঝোতা অনুযায়ী, তুরস্ক মূল (কপ-৩১) ইভেন্টের আয়োজক দেশ হিসেবে কাজ করবে। অস্ট্রেলিয়া পুরো সম্মেলনের আলোচনার মূল নেতৃত্ব দেবে। ফিজি ও টুভালু সম্মেলন শুরুর আগের নীতিনির্ধারণী ও উচ্চপর্যায়ের সভাগুলো আয়োজন করবে।

(পিআইএফ) এর চেয়ারম্যান ও সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী জেরেমিয়া মানেলে জানান, ফিজিতে ২০২৬ সালের অক্টোবরে ‘প্রাক-কপ’ সভা অনুষ্ঠিত হবে।

টুভালুতে বিশ্ব নেতাদের অংশগ্রহণে একটি বিশেষ অধিবেশন এখানে আয়োজন করা হবে। পালাউয়ে এছাড়া সেপ্টেম্বরে ৫৫তম পিআইএফ নেতাদের বৈঠকের অংশ হিসেবে পালাউতে একটি বিশেষ জলবায়ু ইভেন্ট হবে।

প্রশান্ত মহাসাগরীয় নিচু দ্বীপগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এসব দেশের অস্তিত্ব এখন সংকটে।

সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী বলেন, ‘এই প্রাক-কপ সম্মেলন প্রমাণ করবে যে জলবায়ু মোকাবেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোও নেতৃত্ব দিতে পারে এবং বিশ্বের শক্তিশালী দেশগুলো তাদের কথা শুনতে বাধ্য।’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, এই আয়োজনের ফলে বিশ্ববাসী সরাসরি দেখার সুযোগ পাবে কিভাবে জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর জনজীবনকে ক্ষতিগ্রস্ত করছে। এতে করে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপে এই অঞ্চলের মানুষের কণ্ঠস্বর আরো জোরালো হবে।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY