বিশ্বের ১২৩টি দেশের মধ্যে আজ শুক্রবার বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সকাল ৯টা ৪৭ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী আজ ঢাকার বায়ুর মান ২৫৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ২২০ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।
তালিকায় তৃতীয় অবস্থানে নেপালের কাঠমাণ্ডু, যার স্কোর হচ্ছে ১৮৭। একই স্কোরে ভারতের দিল্লি চতুর্থ অবস্থানে। এ ছাড়া ১৮৪ স্কোরে কলকাতা পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।










































