ছবিসূত্র : রয়টার্স
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে কয়েকটি শহর এবং কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের জন্য একটি ‘জরুরি সতর্কতা’ জারি করে ইসরায়েল ডিফেন্স ফোর্স। এতে বলা হয়, হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত ভবনগুলো থেকে লোকজনকে দূরে থাকতে হবে এবং তাদের কাছাকাছি যে কেউ ঝুঁকিতে রয়েছে।
আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই বলেছেন, ‘আপনার নিরাপত্তার জন্য, আপনাকে অবিলম্বে আপনার বাড়িঘর খালি করতে হবে।’
বৈরুতের দক্ষিণাঞ্চলসহ ডজনখানেক গ্রামে বসবাসকারী মানুষদের উদ্দেশে ‘জরুরি সতর্কতা’ জারি করে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর প্রায় এক ঘণ্টা পরেই এই হামলা করেছে ইসরায়েল।
আইডিএফ জানিয়েছিল, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও ঘরগুলোকে লক্ষ্য করছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে। আইডিএফ বর্তমানে তেহরান ও বৈরুতে সামরিক লক্ষ্যবস্তুর ওপর সমন্বিত লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।
সূত্র : বিবিসি










































