পাকিস্তানে সব ভিসা সাক্ষাৎকার বাতিল যুক্তরাষ্ট্রের

সংগৃহীত ছবি

পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে দেশটিতে সব ধরনের ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দূতাবাসের ঘোষণায় বলা হয়েছে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচিতে থাকা যুক্তরাষ্ট্রের কনস্যুলেটগুলোতেও নির্ধারিত সব ভিসা সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রোববার করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা কনস্যুলেটে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এর জেরে করাচিসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

LEAVE A REPLY