প্রথম ম্যাচে ব্যাটে ঝড় তুললেন ১৫ বছরের সূর্যবংশী

বৈভব সূর্যবংশী। ছবি : বিসিসিআই

আইপিএলের নতুন মৌসুমের শুরুতেই নজর কাড়লেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। নিজের প্রথম ম্যাচেই ঝোড়ো ব্যাটিং করে দলকে দারুণ এক জয়ে পৌঁছে দেন তিনি।

গুয়াহাটির এসিএ-বারসাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে শুরুটা ছিল রাজস্থানের বোলারদের দাপটে। দুর্দান্ত বোলিংয়ে চেন্নাইকে মাত্র ১২৭ রানে আটকে ফেলে তারা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সূর্যবংশী। মাত্র ১৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি বিশাল ছক্কা ও চারটি চার—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় খুব দ্রুতই।

তার এমন আগ্রাসী ব্যাটিংয়ে চেন্নাইয়ের বোলারদের কোনো সুযোগই দেননি তিনি।

পাওয়ারপ্লে থেকেই ম্যাচ একপ্রকার হাতের মুঠোয় নিয়ে নেন এই তরুণ।

অধিনায়ক রায়ার পরাগের নেতৃত্বে রাজস্থান রয়্যালস মাত্র ২ উইকেট হারিয়ে ৪৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। 

মৌসুমের শুরুতেই এমন ঝোড়ো পারফরম্যান্সে সূর্যবংশী জানিয়ে দিলেন, এবারের আইপিএলেও তিনি হতে পারেন বড় চমক।

LEAVE A REPLY