চলতি মাসে তেলের কোনো সংকট হবে না : জ্বালানি বিভাগ

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, ‘এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ। এ মাসে কোনো সংকট হবে না জ্বালানি তেলের।

’ 

তিনি বলেন, ‘ইরান হরমুজ প্রণালি দিয়ে ৬টি জাহাজ ছেড়েছে। তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।’

LEAVE A REPLY