অডিশন দিয়ে পেলেন সুযোগ, শুটিং শেষে পরিচয় জেনে অবাক সবাই

সংগৃহীত ছবি

বেশ অনেক দিন আগে জনপ্রিয় কে-পপ শিল্পী দায়োংয়ের নতুন মিউজিক ভিডিওর মডেলে নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রে অডিশন নেওয়া হয়। সেখানে অসংখ্য মডেল থেকে অডিশনের মাধ্যমে একজনকে চূড়ান্ত করা হয়। 

এরপর মিউজিক ভিডিওটির শুটিং শেষ হওয়ার পরই জানা যায়, মিউজিক ভিডিওটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আর কেউ নন, শিলো জোলি; যিনি কিনা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিটের সন্তান। তার পরিচয় জানার পর সবাই অবাক হয়ে যান।

সম্প্রতি ‘হোয়াটস আ গার্ল টু ডু’ শিরোনামে এই গানের ২৬ সেকেন্ডের টিজার সম্প্রতি প্রকাশ করেছে স্টারশিপ এন্টারটেইনমেন্ট। টিজারে শিলোকে একজন ড্যান্সার হিসেবে দেখা গেছে। তার নাচের দক্ষতা এবং আত্মবিশ্বাস ইতোমধ্যেই ভক্তদের নজর কাড়ছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে একজন প্রতিনিধি বলেন, “দায়োংয়ের মিউজিক ভিডিওর জন্য শিল্পী বাছাই করতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি উন্মুক্ত অডিশনের আয়োজন করেছিলাম।

অংশগ্রহণকারীদের মধ্যে ‘কালচার’ নামক একটি ডান্স ক্রুর সাথে যুক্ত বেশ কয়েকজন শিল্পীও ছিলেন।”

Angelina Jolie and Brad Pitt's daughter Shiloh is the picture of happiness  as she steps out following parents' divorce | HELLO!

প্রতিনিধি আরো বলেন, ‘শিলো চূড়ান্ত পর্বে নির্বাচিত হয় এবং দায়োংয়ের মিউজিক ভিডিওতে যোগ দেয়। শুটিং শেষ হওয়ার পরেও আমাদের কোনো ধারণা ছিল না যে সে অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের সন্তান এবং আমরা সম্প্রতি ঘটনাক্রমে বিষয়টি জানতে পারি।’ 

জানা গেছে, মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে সিউল ও প্যারিসে।

এটি এ বছরের অন্যতম ব্যয়বহুল কে-পপ প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে। 

আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) মিউজিক ভিডিওটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দায়োং ও শিলোর এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বলা দরকার, শিলো জোলি তার বাবা-মায়ের পথ ধরে অভিনয়ে পা রেখেছেন। ১৯ বছর বয়সী শিলো ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহী।

লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন নাচ স্টুডিওতে নিয়মিত অনুশীলন করেছেন। তবে কে-পপ ইন্ডাস্ট্রির মতো বড় প্ল্যাটফর্মে তার অভিষেক হওয়া সবাইকে চমক দিয়েছে।

LEAVE A REPLY