সাত বছরের মেয়ের মা হল বিশ্ব সুন্দরী

পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটো প্রথম মা হিসেবে ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর মুকুট জিতে ইতিহাস গড়েছেন। ১০০টিরও বেশি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই বিশ্বসেরা খেতাব অর্জন করেন। , জেনিফার ব্যারেটোর সংক্ষিপ্ত পরিচয় ও অর্জন

  • ব্যক্তিগত জীবন। জেনিফার বিবাহিত (স্বামী জ্যঁ কার্লোস ব্যারেটো) এবং পেনেলোপে নামে তাঁর সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
  • শিক্ষা ও পেশা। তিনি সাইকোলজি এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছেন এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সেনা বিভাগে ‘প্রিভেনশন স্পেশালিস্ট’ হিসেবে কাজ করেন।
  • সমাজসেবা। পেশাগত কাজের পাশাপাশি তিনি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে ডায়াবেটিস আক্রান্ত শিশু ও তাদের পরিবারের সহায়তায় কাজ করেন।]
  • প্রতিযোগিতার ফলাফল। এই আসরে ডোমিনিকান রিপাবলিকের প্রতিযোগী প্রথম রানার-আপ এবং ভেনেজুয়েলার প্রতিযোগী দ্বিতীয় রানার-আপ হয়েছেন। ]

২০২৩ সালে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের অনুমতি দেওয়ার পর, জেনিফারই প্রথম মা হিসেবে এই প্রতিযোগিতার মূল শিরোপা জিতলেন।

মাতৃত্ব ও সমাজকর্মী থেকে বিশ্বসুন্দরী—কে এই জেনিফার?

সৌন্দর্যের মঞ্চে মাথায় উঠেছে বিশ্বসেরার মুকুট। তবে ২৭ বছর বয়সী জেনিফার বারেতোর পরিচয় কেবল একজন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হিসেবে নয়। তিনি একজন স্ত্রী, সাত বছর বয়সী কন্যাসন্তানের মা, উচ্চশিক্ষিত পেশাজীবী ও সমাজকর্মী। পুয়ের্তো রিকোর এই নারী মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতে গড়েছেন ইতিহাস। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি।

২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কলোসিয়ামে বসে এবারের আসরের জমকালো আয়োজন। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন স্বাগতিক দেশের প্রতিনিধি জেনিফার। বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তাঁর মাথায় নতুন মুকুট পরিয়ে দেন। এর মধ্য দিয়ে ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের শিরোপা ফিরে আসে পুয়ের্তো রিকোতে।

দেশটির হয়ে এর আগে ২০০৬ সালে এই খেতাব জিতেছিলেন জুলেইকা রিভেরা। সব মিলিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট পেল পুয়ের্তো রিকো।

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার বাইরেও নিজের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন জেনিফার। মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সেনাবাহিনী শাখায় প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন তিনি।

২০২১ সাল থেকে সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের সঙ্গে কাজ করছেন জেনিফার। পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ক্ষতিকর আচরণ প্রতিরোধ, সচেতনতা তৈরি এবং মানুষের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই তাঁর কাজের অন্যতম লক্ষ্য।

পেশাগত দায়িত্বের বাইরেও সমাজের মানুষের পাশে দাঁড়ান জেনিফার। পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবী হিসেবে শিশুদের ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করেন। পাশাপাশি এ রোগে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে সহায়তা করেন তিনি।

অবসর সময়ে বই পড়তে ও ভলিবল খেলতে ভালোবাসেন জেনিফার। পুয়ের্তো রিকোর বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত থাকেন। তাঁর কাছে সৌন্দর্য প্রতিযোগিতা কেবল ব্যক্তিগত পরিচিতি কিংবা সাফল্য অর্জনের মঞ্চ নয়, মানুষের কাছে পৌঁছানো এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখারও একটি সুযোগ।

মিস ইউনিভার্সের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি প্রতিযোগীদের চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধিরও পরীক্ষা নেওয়া হয়। এবারের আসরের প্রশ্নোত্তর পর্বে জেনিফারের উত্তরগুলোও আলোচনায় এসেছে।

চূড়ান্ত পর্বে তাঁকে প্রশ্ন করা হয়, ‘এই মুহূর্তে বিশ্বের নেতাদের কাছে মানুষের সবচেয়ে বেশি কী প্রত্যাশা?’

জবাবে জেনিফার বলেন, ‘আমার বিশ্বাস, বিশ্বের এমন নেতা প্রয়োজন, যাঁরা দক্ষ ও সহমর্মী। আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষকে প্রায়ই বিচার করা হয়, নানা প্রশ্নের মুখে পড়তে হয়। এ অবস্থায় নেতাদের দায়িত্ব হলো নিজেদের অবস্থানে দৃঢ় থাকা এবং অন্যদের সামনে ভালো উদাহরণ তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘একজন সম্ভাবনাময় নেতা হিসেবে আমি দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এজন্য মানুষের প্রয়োজন ও সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। তাদের চাহিদা বুঝে ক্ষতিকর আচরণ প্রতিরোধের কৌশল ঠিক করতে পারলেই প্রকৃত পরিবর্তন আনা সম্ভব।’

এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও প্রশ্নের মুখোমুখি হন তিনি। তাঁকে জিজ্ঞেস করা হয়, এআইয়ের বিকাশের এই সময়ে মানুষের কোন মূল্যবোধটি কোনোভাবেই হারানো উচিত নয়?

জবাবে জেনিফার বলেন, ‘এআই আমাদের সঙ্গে থাকতেই এসেছে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর সতর্ক ও দায়িত্বশীল ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমাদের মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে সেটি কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের মূল্যবোধই আমাদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে এবং নিজেদের সত্যিকারের মানুষ হিসেবে ধরে রাখতে সাহায্য করে।’

জেনিফারের এই জয় আরও একটি কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৩ সাল থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ চালু হয়। এর আগে দীর্ঘদিন এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে অবিবাহিত হতে হতো। সন্তান থাকা নারীদের জন্যও ছিল নিষেধাজ্ঞা।

নিয়ম পরিবর্তনের তিন বছর পর এবার প্রথমবারের মতো কোনো বিবাহিত নারী ও মা হিসেবে মূল মুকুট জিতলেন জেনিফার। তাঁর স্বামী ইয়ান কার্লোস বারেতো ক্যালদেরন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সার্জেন্ট। তাঁদের সাত বছর বয়সী মেয়ের নাম পেনেলোপে। মুকুট জয়ের পর মেয়ের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।

জেনিফারের পর এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ আলেভান্তে। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ। সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী জাস্টাস কেলি সেরা ১২-তে জায়গা করে নিলেও চূড়ান্ত পর্বে উঠতে পারেননি। চলতি বছর প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউএসএ খেতাব জিতে আলোচনায় এসেছিলেন তিনি।

লেখকঃদিলরুবা ইয়াসমিন

LEAVE A REPLY