সংগৃহীত ছবি
আসন্ন নির্বাচনে বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আগামীর পরিকল্পনা ও রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা জানান।
তিনি তার নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। দীর্ঘদিন ধরে সংগীত অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও এবার তিনি সরাসরি সংসদীয় প্রক্রিয়ায় দেশের মানুষের সেবা করতে আগ্রহী।
রিজিয়া বলেন, ‘আমার বাড়ি কিশোরগঞ্জ। ওখান থেকেই আমি আবেদন করেছি। সেখান থেকেই আমি নির্বাচিত হতে চাই। অবশ্যই আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই।
আমি যেহেতু একজন শিল্পী, সংস্কৃতি অঙ্গন নিয়েও কাজ করতে চাই। এরই মধ্যে আমি আমার এলাকায় অনেক কাজ করেছি। প্রথমবার মনোনয়ন পেলে আমার কাজ হবে নারীদের নিয়ে কাজ করা, সংস্কৃতি নিয়ে কাজ করা।’
সংসদ সদস্য হিসেবে মনোনীত হলে কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন তার দুটি প্রধান অগ্রাধিকারের কথা—নারী অধিকার এবং সংস্কৃতি।











































