রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপে রোনালদো, পর্তুগাল দলে কারা আছেন

পর্তুগালের বিশ্বকাপ দলে আছেন রোনালদো। ছবি : এক্স থেকে

আজন্ম স্বপ্নপূরণের শেষ সুযোগ পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৫ বারের ব্যালন ডি’অরকে রেখেই আজ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

এ নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন রোনালদো। আর কোনো ফুটবলারের এই কীর্তি নেই। তবে লিওনেল মেসি যদি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পান তাহলে পর্তুগাল কিংবদন্তির পাশে বসবেন। আর্জেন্টিনার অধিনায়কেরও তখন ২০২৬ বিশ্বকাপ হবে ষষ্ঠ আসর।

রেকর্ড ৬ বার বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও কখনো সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি রোনালদোর। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে সেই স্বপ্ন পূরণে পাশে পাচ্ছেন বর্তমান সময়ে ইউরোপীয় ফুটবল মাতানো তারকাদের। ৪১ বছর বয়সী ফরোয়ার্ড পাশে পাবেন ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও নেভেস, ভিতিনহার মতো তারকাদের। আসন্ন বিশ্বকাপে ‘কে’ গ্রুপে পড়েছে পর্তুগাল।তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কোচ রবার্তেো মার্তিনেজের শিষ্যদের। বাকি দুটি ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার বিপক্ষে। পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড : গোলরক্ষক :দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।

ডিফেন্ডার : দিয়োগো দালোত, ম্যাথিউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস ও তমাস আরাউহো।

মিডফিল্ডার : রুবেন নেভেস, সামুয়েল কোস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্দো সিলভা।

ফরোয়ার্ড : জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস ও ক্রিস্টিয়ানো রোনালদো।

LEAVE A REPLY