ইরান মনে করছে যুদ্ধবিরতি আলোচনায় তাদের কূটনৈতিক অবস্থান ‘শক্তিশালী’ হচ্ছে

এখন এমন এক পরিস্থিতিতে রয়েছে, যেখানে কেউই নতুন করে বড় ধরনের সংঘাতে যেতে চায় না, বলেছেন কিংস কলেজ লন্ডনের শিক্ষক রব গাইস্ট পিনফোল্ড। তবে একই সঙ্গে উভয় পক্ষই দেখাতে চাইছে যে প্রয়োজন হলে তারা আবার যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত।

ইরানকে ঘিরে প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনার প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইরান সম্ভবত মনে করছে বর্তমান পরিস্থিতিতে তাদের অবস্থান আগের তুলনায় আরো শক্তিশালী হয়েছে। তার মতে, ইরান এখন বিশ্বাস করছে যে সময় তাদের পক্ষেই কাজ করছে।

পিনফোল্ড বলেন, এর পেছনে বড় একটি কারণ হলো হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।তাই এই প্রণালি মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে তিনি সতর্ক করে বলেন, অনেক সময় এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয় যেন এই জলপথ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। বাস্তবে পরিস্থিতি এতটা সহজ নয়।

তার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির সীমান্ত শুধু ইরানের সঙ্গে নয়, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও যুক্ত।এ ছাড়া ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌ উপস্থিতি রয়েছে।

তারপরও পিনফোল্ড মনে করেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে নিজেদের প্রভাব আরো শক্তভাবে প্রতিষ্ঠা করতে চায় এবং সে লক্ষ্যেই তারা দৃঢ় অবস্থান ধরে রেখেছে।
 

LEAVE A REPLY