রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরান সংকট কেবল কূটনৈতিক পথেই সমাধান করা সম্ভব। বৃহস্পতিবার (২১ মে) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মারিয়া জাখারোভা বলেছেন, সংকট সমাধানে ইরানের স্বার্থকে অগ্রাধীকারের ভিত্তিতে বিবেচনায় রাকতে হবে। মস্কো যেকোনো সামরিক হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে।
ইউরেনিয়াম মজুদের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত ইরানকেই নিতে হবে বলে যোগ করেন এই কূটনৈতিক।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রস্তাবনার ভাষা এবং জ্বালানি অবকাঠামোর প্রতি হুমকি পরিহার করার আহ্বান জানিয়েছে মস্কো।











































