সংগৃহীত ছবি
যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে তথ্য পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রবিবার দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোজতবা কিয়ান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরানের প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শত্রুপক্ষের কাছে সরবরাহ করতেন।
তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর ১০ দিন আগে ইসরায়েলি গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান।দেশটির বিচার বিভাগ একথা জানিয়েছে।
ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বাড়িয়েছে, বিশেষ করে কথিত গুপ্তচরবৃত্তি বা নিরাপত্তা-সম্পর্কিত অভিযোগে।











































