ছবি : সকার টক
আসন্ন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দক্ষিণ আমেরিকান দলগুলোর মধ্যে কলম্বিয়া অন্যতম। কলম্বিয়ার অভিজ্ঞ প্লেমেকার হামেস রোদ্রিগেসকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার দেশটি।ঘোষিত স্কোয়াডের মাধ্যমে গ্রুপ পর্বে রদ্রিগেজকে মুখোমুখি হতে হবে পতুর্গিজ মহাতারকা রোনাল্ডোর। এতে এক মহাদ্বৈরথ দেখতে পাবে ফুটবলপ্রেমীরা।
২০২৬ ফিফা বিশ্বকাপে কলম্বিয়া এবং পর্তুগাল গ্রুপ কেতে রয়েছে। যেখানে তাদের অপর দুই প্রতিপক্ষ হলো উজবেকিস্তান ও ডিআর কঙ্গো।আগামী ২৮ জুন ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হবেন সাবেক দুই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি।
জেমস রদ্রিগেজকে দলের অধিনায়ক করে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ নেস্তর লরেঞ্জো। দলে জায়গা পেয়েছে আরেক অভিজ্ঞ উইঙ্গার লুইস ডিয়াজ।
কলম্বিয়ার ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড :
গোলরক্ষক : ক্যামিলো ভার্গাস (অ্যাটলাস), আলভারো মন্টেরো (ভেলেজ সার্সফিল্ড), ডেভিড ওসপিনা (অ্যাটলেটিকো ন্যাশনাল।
ডিফেন্ডার : ড্যানিয়েল মুনোজ (ক্রিস্টাল প্যালেস), ডেভিনসন সানচেজ (গালাতাসারে), জন লুকুমি (বোলোগনা), জোহান মোজিকা (ম্যালোর্কা), উইলার দিত্তা (ক্রুজ আজুল), সান্তিয়াগো আরিয়াস (ইন্ডিপেনডিয়েন্ট), ডিভার মাচাদো (নান্টেস), ইয়েরি মিনা (ক্যাগলিয়ারি)।
মিডফিল্ডার : ফারসন লারমা (ক্রিস্টাল প্যালেস), জোন আরিয়াস (পালমেইরাস), জর্জ ক্যারাসকাল (ফ্ল্যামেঙ্গো), জুয়ান ক্যামিলো পোর্টিলা (অ্যাথলেটিকো প্যারানেসে), রিচার্ড রিওস (বেনফিকা), জুয়ান ফার্নান্দো কুইন্টেরো (রিভার প্লেট), গুস্তাভো পুয়ের্তা (রেসিং ডি সান্তান্ডার), জেমস রোজিও (রেসিং দ্য সান্তান্ডার) (মিনেসোটা ইউনাইটেড), জ্যামিন্টন ক্যাম্পাজ (রোজারিও সেন্ট্রাল।
ফরওয়ার্ড : লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ), জন কর্ডোবা (ক্রাসনোডার), লুইস সুয়ারেজ (স্পোর্টিং সিপি), কুচো হার্নান্দেজ (রিয়েল বেটিস), কার্লোস আন্দ্রেস গোমেজ (ভাস্কো দা গামা)।










































