যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি দিয়ে যে দুইটি বিষয় বাদ দিতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি নিয়ে সহসায় মিলছে না স্বস্তির খবর। উভয়পক্ষের কেউই ছাড় দিতে রাজি নয়।প্রস্তাবিত চুক্তি থেকে দুইটি ইস্যু বাদ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করলে ইরান তা আমলে নিচ্ছে না।

বিবিসির নিউজের এক প্রতিবেদনে জানা যায়, হরমুজ প্রণালি ও ইউরেনিয়াম সমৃদ্ধির ইস্যুতে ইরানের অবস্থান পরিবর্তন চায় যুক্তরাষ্ট্র। তবে এই বিষয়ে হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের সংসদীয় স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের অধিকার সুরক্ষিত হওয়ার নিশ্চয়তা না থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের অবসান ঘটানোর কোনো চুক্তি মেনে নেবে না।

যুদ্ধবিরতীর চুক্তি নিয়ে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেন। তবে বৈঠকে তারা কোনো সিদ্ধান্ত আসতে পারেননি।

LEAVE A REPLY