মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, মোজতবা খামেনি চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় সরাসরি যুক্ত আছেন।উভয় পক্ষের মধ্যে সম্পর্ক ইতিবাচকভাবে এগোচ্ছে। 

বুধবার পড ফোর্স ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দুই নেতার মধ্যে বেশ ভালো বোঝাপড়া হচ্ছে।

সাক্ষাৎকারে খামেনির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘তিনি অবশ্যই আলোচনায় জড়িত আছেন। আমার মনে হয় সবাই তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।’ 

পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে খামেনির সঙ্গে তার সরাসরি সাক্ষাৎও হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, ‘সবকিছু কিভাবে এগোয় তার ওপর নির্ভর করবে, তবে কোনো একসময় আমাদের দেখা হতে পারে।’

ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে এবং এটি একটি বড় বিষয়। আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না।ভবিষ্যতে তারা মত পরিবর্তন করতে পারে, কিন্তু আলোচনার ক্ষেত্রে এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকে যাচ্ছে। দ্রুত অগ্রসর হচ্ছে আলোচনা। খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে। অনেক ইতিবাচক বিষয় সামনে আসবে।

হরমুজ প্রণালি অবরোধের সম্ভাবনা দীর্ঘস্থায়ী হবে কি না— এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা হতে পারে, কিন্তু আমি মনে করি সম্ভাবনা কম। আমার ধারণা, বিষয়টির সমাধান খুব দ্রুত হয়ে যাবে।’

LEAVE A REPLY