ছবি : মুন্দো আলবিসেলেস্তে
নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল এবং নিকো পাজ সবাই আর্জেন্টিনা জাতীয় দল থেকে আলাদাভাবে অনুশীলন করেছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো রকম রিস্ক নিতে চান না কোচ লিওনেল স্কালোনি।
মলিনা, মন্তিয়েল এবং পাজ সবাই চোট থেকে সেরে উঠছেন বলে জানা গেছে।
আর্জেন্টাইন তারকা নিকো পাজ ইনস্টাগ্রামে তার চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে লিখেছেন, ‘সুস্থ হওয়ার শেষ দিনগুলো। শুরু করার জন্য অধীর আগ্রহে আছি।’
আর্জেন্টিনা জাতীয় দল আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।
গ্যাস্টন এডুলের তথ্য অনুযায়ী, কোচিং স্টাফ পাজের ওপর কড়া নজর রাখছেন এবং অনুশীলনে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি।











































