ছবি : এআই
ফুটবল বিশ্বকাপের দামামার মাঝে ব্যাট-বলের লড়াইয়ে মাতবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আতিথেয়তা নেবে অজিরা।
দ্বিপক্ষীয় সিরিজকে সামনে রেখেই আজ টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় টিকিট কেটে চার-ছক্কা আর উইকেট পড়ার সাক্ষী হতে পারবেন দর্শক-সমর্থকরা। এ জন্য কাটতে হবে মিরপুরের পূর্ব গ্যালারির টিকিট।
৪০০ টাকায় খেলা দেখা যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও উত্তর গ্যালারিতে বসে।দুই শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৬০০ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১৫০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে তিনটি জায়গার। সেসব হচ্ছে—আন্তর্জাতিক গ্যালারি উত্তর-দক্ষিণ আর লাউঞ্জ দক্ষিণ। সর্বোচ্চ ২৫০০ টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের।
তিন ম্যাচের ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। প্রথম ওয়ানডে ফুটবল বিশ্বকাপ শুরুর ২ দিন আগে, ৯ জুন। বিপরীতে ১১ ও ১৪ জুন হবে বাকি দুই ম্যাচ। সব ম্যাচ মিরপুরে। বিপরীতে ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে।বাকি ম্যাচ ১৯ ও ২১ জুন।










































