সংগৃহীত ছবি
বিশ্বকাপের আর কয়েকদিন বাকি। আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের ইনজুরি ও ফিটনেস সমস্যা রয়েছে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের।এতে দল নিয়ে প্রীতি ম্যাচ দুটোয় পরীক্ষা-নিরীক্ষা চালাবেন কোচ লিওনেল স্কালানি।
এরই মধ্যে আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে সম্ভাব্য একাদশ নিয়ে কাজ করেছে কোচ। শুরু একাদশে বেশ কিছু পরিবর্তন থাকবে বলে জানা গেছে।
এদিকে চোট কাটিয়ে শতভাগ ফিটের দিকে রয়েছে ফুলব্যাক নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল।কানসাস সিটির ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’ আর্জেন্টিনা জাতীয় দল থেকে আলাদাভাবে ঘাম ঝরিয়েছে এই দুই ফুলব্যাক। মেডিক্যাল টিম ও কোচিং স্টাফরা নিবিড় পর্যক্ষেণে রেখেছেন তাদের।
ক্রীড়া সাংবাদিক এবং ধারাভাষ্যকার হার্নান কাস্তিলো জানিয়েছেন, মলিনা এবং মন্তিয়েলের অবস্থার উন্নতি হচ্ছে। আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের পর আরেক ইনজুরিগ্রস্ত ইউঙ্গার নিকো পাজকে মাঠে পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে।











































