ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন

সংগৃহীত ছবি

ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে নিশ্চিতভাবে হামলার ধরন সম্পর্কে কোনো তথ্য জানায়নি যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, মঙ্গলবার ভোরে ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে।

সংস্থাটির তথ্যমতে, দক্ষিণমুখী যাত্রার সময় ট্যাংকারটির বাম পাশে (পোর্ট সাইড) অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনার কারণ ও প্রকৃতি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানায় সংস্থাটি।

LEAVE A REPLY