ইসলামাবাদে ইরান-পাকিস্তানের বৈঠকে কী আলোচনা হলো

সংগৃহীত ছবি

সন্ত্রাসবাদ দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ইরান ও পাকিস্তান।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে সফররত ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষ অনিয়মিত অভিবাসন ও মানবপাচার ঠেকাতে পারস্পরিক সমন্বয় আরো বাড়ানোর বিষয়েও একমত হয়।

এদিকে বর্তমানে মোমেনি পাকিস্তন সফরে রয়েছেন। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান এবং স্থগিত শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে পাকিস্তান ও কাতারের প্রস্তাবিত উত্তেজনা প্রশমন পরিকল্পনা নিয়েও এ সফরে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বিশেষ করে আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে সন্ত্রাসবাদ ও মাদক পাচার রোধে ইরান-পাকিস্তানের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY