লর্ডসে বাংলাদেশের ম্যাচ, ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

অপেক্ষার অবসান হচ্ছে বাংলাদেশের। আগামী মাসে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে যাবে বাংলাদেশ।আজ জানা গেল ইংল্যান্ড সফরের অপেক্ষা ফুরাচ্ছে নাজমুল হোসেন শান্তর দলের।

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। একমাত্র টেস্টটি আবার হবে ক্রিকেটের তীর্থভূমি হিসেবে পরিচিত লর্ডসে। সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ডে সফর করেছিল বাংলাদেশ।সেবারের দুই টেস্টের একটি ছিল এই লর্ডসেই।

দীর্ঘ সংস্করণের টেস্টটি অবশ্য লর্ডসে হওয়ার কথা ছিল না। টেস্ট চ্যাম্পিয়নশিপের ভেন্যু হিসেবে ছিল এটি। তবে ভেন্যু পরিবর্তন হওয়ায় ইংল্যান্ড-বাংলাদেশ টেস্ট এখানেই হবে।আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ওভালে, ৯ জুন।

তবে টেস্টে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০১৭ সালে। সেবার দুই টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। ১০ বছর পর আবার মুখোমুখি হচ্ছে তারা। লর্ডসে একমাত্র টেস্টটি শুরু হবে ২০২৭ সালের ২৮ মে।

আগামী বছর শুধু পুরুষ দলকেই নয়, বাংলাদেশের মেয়েদেরও আতিথেয়তা দেবে ইংল্যান্ড। তাতে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশে মেয়েরা। সীমিত সংস্করণে সমান ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দুই দলের মেয়েরা। সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে আগামী বছর ইংল্যান্ড সফর শুরু করবেন নিগার সুলতানা জ্যোতিরা। ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১২ সেপ্টেম্বর। অন্যদিকে ওয়ানডে তিনটি হবে ১৭, ২১ ও ২৪ সেপ্টেম্বর। 

বাংলাদেশকে আতিথেয়তা দিবে মুখিয়ে আছে ইংল্যান্ড এমনটা জানিয়ে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ‘লর্ডসে একমাত্র টেস্টে বাংলাদেশকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি। ২০১০ সালের পর ঘরের মাঠে তাদের বিপক্ষে আমাদের প্রথম টেস্ট। সেই সঙ্গে সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের মেয়েদেরও আতিথেয়তা দেওয়া হবে।’

LEAVE A REPLY