এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ

এশিয়ান গেমসের ২০তম আসর বসবে জাপানের আইচি-নাগোয়ায়। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া গেমসে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আজ নাগোয়ায় অনুষ্ঠিত ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ সঙ্গী হচ্ছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। এর মধ্যে এই প্রতিযোগিতায় ৩ বার সোনার পদক পেয়েছে উত্তর কোরিয়া। বিপরীতে ১০ বার অংশ নিয়ে ৩ টি ব্রোঞ্জপদক পেয়েছে দক্ষিণ কোরিয়া।

অন্যদিকে বাংলাদেশের মতোই দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলবে মিয়ানমার। ২০২২ সালে চীনের হাংজুতে প্রথমবার অংশ নেওয়া বাংলাদেশের সাফল্য ছিল এক ড্র। আর গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচেই হারের স্বাদ পেয়েছে।

এবারের এশিয়ান গেমসে ১২ নারী দল অংশ নেবে।তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। ‘এ’ গ্রুপের চার দল হচ্ছে—জাপান, চায়নিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। অন্যদিকে ‘সি’ গ্রুপে পড়েছে—চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।

LEAVE A REPLY