কিমের সঙ্গে বৈঠকে বসতে মরিয়া ট্রাম্প, জানা গেল সম্ভাব্য সময়

২০১৮ সালে সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপে একসঙ্গে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ফাইল ছবি : রয়টার্স

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আবারও মুখোমুখি বৈঠকে বসতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শেষ দিকেও এই দুই শীর্ষ নেতার মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকটি আয়োজন করতে নিজের সহযোগীদের জোর তাগিদ দিচ্ছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক বিশেষ প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী এশিয়া সফরকালেই কিমের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠকে বসার বিষয়ে নিজের কার্যালয়ে আলোচনা করেছেন। চলতি বছরের নভেম্বরে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকেই এই দুই নেতার হাই-ভোল্টেজ সাক্ষাৎটি ঘটে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের এই খবরের সত্যতা তারা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

LEAVE A REPLY