মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ১৪ জনের প্রাণহানি

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে (মনাস্ট্রি) সামরিক জান্তা বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ৩ নারীসহ অন্তত ১৪ জন নিহত। এতে ২০ জনেরও বেশি আহত হয়েছেন।শুক্রবার (২১ আগস্ট) দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের পশ্চিমে অবস্থিত মিয়াউং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরেই গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই সাগাইং অঞ্চলকে তাদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে জান্তা বাহিনী। ওই এলাকায় ব্যাপক বিমান হামলা চালানোর পাশাপাশি আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে মায়ানমারের সেনা।

জানা গেছে, ওই মনাস্ট্রিতে সপ্তাহব্যাপী একটি ধ্যান কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন বৌদ্ধ ভিক্ষু এবং অন্যান্যরা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী, সেই সময়েই এই বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অফ মিয়াউং টাউনশিপের (সিডিএসওএম) মুখপাত্র নওয়ে উ জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা নাগাদ মিয়াউং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামে এই হামলা চালানো হয়। গ্রামটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

একটি যুদ্ধবিমান থেকেই ওই গ্রামের মঠের প্রাঙ্গণে বোমা ফেলা হয়। তাতেই তিন জন মহিলা-সহ ১৪ জন নিহত এবং আরও ২০ জন আহত হন। এর পরেই সেখান থেকে পালিয়ে নিকটবর্তী একটি গ্রামে আশ্রয় নেন এলাকার লোকজন বলে যোগ করেন তিনি।

স্থানীয়দের ভাষ্যমতে, মিয়ানমারের জান্তা বিমান থেকে ১৫ মিনিটের ব্যবধানে দু’টি বোমা ফেলা হয়। এর মধ্যে দ্বিতীয় বোমাটির আঘাতে মঠের কাছে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।ধ্যান বা ধর্মীয় সংযম পালনের জন্য প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করার জন্য মনাস্ট্রির কাছে ওই বাড়িতে ছিলেন। তবে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী।

LEAVE A REPLY