যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার কিউবার পাঁচটি কম্পানি এবং দেশটির বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর ৩১ বছর বয়সী নাতি ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। কমিউনিস্ট শাসিত ক্যারিবীয় দ্বীপ দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ, কারণ, কাস্ত্রো পরিবারের যেসব সদস্যের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তিনি তাদের পরিবারের একজন প্রাপ্তবয়স্ক সদস্য। ওয়াশিংটন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক টব্যাংকো এক্সতেরিয়র দে কিউবা’র ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। কিউবার নিকেল খনন শিল্পের সঙ্গে যুক্ত আরো দুটি কম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
দেশটির সংকটে থাকা জ্বালানি খাতে কাজ করা আরো দুটি কম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি তেল আমদানিকারক কম্পানিও রয়েছে।








































