লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। এসময় আরো দুজন নিখোঁজ রয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে নাবাতিয়েহ জেলার কাফর রেমান শহরে এ হামলা চালানো হয়। এর এক দিন আগে কাছের আরব সালিম শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছিল।

এদিকে ভোরে দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি শহরের একটি আবাসিক এলাকাতেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর আগে ওই এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি স্থাপনার কাছে থাকা একটি ভবন। ওই ভবন থেকে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল বলে দাবি করেছে তারা।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক পাঁচ দিনের রিমান্ডে

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জুনে যুদ্ধবিরতি চুক্তি হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

আলজাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান, ‘রাতভর হামলার পর দক্ষিণ লেবাননের মানুষের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে।নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তাঁদের মধ্যে দুই মাস বয়সী একটি শিশুও রয়েছে।’

তিনি বলেন, ‘এরপর কী ঘটবে, মানুষ তা জানে না। ৪৮ ঘণ্টায় একের পর এক ইসরায়েলি হামলা চলছে। এতে বেসামরিক মানুষ নিহত হচ্ছে এবং আবাসিক ভবন ধ্বংস হচ্ছে।’

ধ্বংসস্তূপে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। রাতভর ঘটনাস্থলে কাজ করা বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

LEAVE A REPLY