ইরান সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ : নেতানিয়াহু

ইরানের সরকার উৎখাতের প্রচেষ্টা জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইরানি শাসনব্যবস্থার অবসান ঘটানোর কাজ সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে বহুবার আলোচনা করেছি, গতকালও কথা হয়েছে।’

এদিকে, সোমবার আকস্মিক সফরে ইসরায়েলে যান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সফরে নেতানিয়াহুর সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান জানান, দক্ষিণ নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমানঘাঁটিতে হেগসেথের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হয়।

স্পিলম্যান বলেন, বৈঠকে আঞ্চলিক হুমকি এবং সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

LEAVE A REPLY