রিয়াদে বিস্ফোরণ

সৌদি আরবের ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম নিরাপত্তা সতর্কতা জারির পর দেশটির রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কবার্তা জারি করা হয়েছে। এ সময় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

এদিকে ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন দেয়া রিয়াদ নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, সৌদি বাহিনী রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।

একই সময়ে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান।এর আগে দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে বিপৎসংকেত জারি করা হয়।

LEAVE A REPLY