হরমুজে মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন

সংগৃহীত ছবি

ওমানের খাসাব বন্দরের কাছে হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। তবে ট্যাংকার দুটির নাম, পতাকাবাহী দেশ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির নৌবাহিনীর দাবি, ট্যাংকার দুটি নৌযান চলাচলের জন্য নির্ধারিত অনুমোদনহীন পথ ব্যবহার করছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে আলজাজিরা বলছে, জাহাজগুলোর একটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।

আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ট্যাংকার দুটির পরিচয় অজানা ছিল এবং সেগুলোর নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর যুদ্ধবিমানের ওপর নির্ভর করে জাহাজ দুটি গোপনে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করছিল।

বিবৃতিতে বলা হয়, ‘অনুমোদনহীন হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টাকারী ট্যাংকার দুটিকে নৌমাইন থামিয়ে দিয়েছে। এতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

গত কয়েক সপ্তাহে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকারী জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY