শীতকালীন ফুলকপি দিয়ে ভাজি, তরকারি, রোস্ট, বড়া বা পাকোড়াসহ নানা ধরনের সুস্বাদু পদ তৈরি করা যায়। বাংলাদেশে বিশেষ করে শীতের শুরুতে টাটকা ফুলকপি দিয়ে মাছ, আলু বা নিরামিষের দারুণ সব পদ রান্না করা হ জনপ্রিয় তরকারি ও নিরামিষ পদ
- ফুলকপির রোস্ট: নিরামিষভাবে তৈরি এই পদটি রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে বেশ ভালো লাগে।
- মালাইকারি: ফুলকপির টুকরোর সাথে আলু, গাজর ও টক দই দিয়ে এই পদ রান্না করা যায়।
- মাছ দিয়ে ফুলকপির তরকারি: রুই, কাতলা বা অন্যান্য মাছের সাথে আলু ও ফুলকপি দিয়ে ঝোল বা রসা রান্না করা হয়।
ভাজা ও নাশতার পদ
- ফুলকপির বড়া বা পাকোড়া: বেসন বা ময়দার গোলায় ডুবিয়ে মুচমুচে করে ভাজা হয়, যা বিকেলের নাশতায় দারুণ জনপ্রিয়।
- ফুলকপির ভাজি: হালকা মশলা ও কাঁচা মরিচ দিয়ে ঝটপট ভাজি করা যায়।
- ফুলকপির কেক: ফুলকপির সাথে গাজর, ময়দা ও ডিম মিশিয়ে ভিন্নধর্মী এই পদ তৈরি করা যায়।
শীতের সবজির মধ্যে অন্যতম হলো ফুলকপি। এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি, সি। আরও আছে শরীরের জন্য অতিপ্রয়োজনীয় আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম ও সালফার। ফুলকপি রক্তের শ্বেতরক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এই সবজি অন্তঃসত্ত্বাদের জন্য খুবই উপকারী।
মিক্স ভেজিটেবল চিজ বল
উপকরণ: ফুলকপিসহ গ্রেট করা বিভিন্ন সবজি এক কাপ, মোজারেলা চিজ/দেশি পনির চৌকোনা করে কাটা ২৫০ গ্রাম, চালের গুঁড়া এক টেবিল চামচ, ময়দা এক টেবিল চামচ, আদা কুচি ১/৪ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১/৩ চা চামচ, রসুন কুচি ১/৩ চা চামচ, সয়া সস এক টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজকলি কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২-৩টা, গোলমরিচ গুঁড়া ১/৩ চা চামচ, ধনে পাতা সামান্য, তেল ভাজার জন্য পরিমাণমতো।
প্রস্তুতপ্রণালি: পনির বাদে সব উপকরণ সবজির সঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে ১০ মিনিট। এরপর মাখানো সবজির মাঝখানে পনির রেখে গোল গোল বল বানিয়ে ভেজে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে সস দিয়ে। পোলাওয়ের সঙ্গে খেতেও অসাধারণ এই ভেজিটেবল চিজ বল।

পোলাও
উপকরণ: বাসমতি চাল ২ কাপ, ফুলকপির ফুল ৬-৭ টুকরা, ছোট আলু ৬-৭ টুকরা, গাজর একটা ডুমো করে কাটা, টক দই ২ টেবিল চামচ, দুধ এক কাপ, আদা কুচি ১/২ চা চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, কাঠবাদাম বাটা এক টেবিল চামচ, কিশমিশ ৭-৮টা, এলাচ ২-৩টা, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ২টা, লবঙ্গ ২-৩টা, কাঁচামরিচ ৪-৫টা, ঘি এক কাপ, পেঁয়াজ কুচি ২টা, শাহী জিরা ১/২ চা চামচ, মটরশুঁটি এক কাপ, চিনি স্বাদমতো, লবণ স্বাদমতো।
প্রস্তুতপ্রণালি: বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। লবণ, শাহী জিরা দিয়ে পানি ফুটাতে হবে। ফুটন্ত পানিতে চাল ও মটরশুঁটি দিয়ে ঝরঝরে করে ভাত রান্না করে নিতে হবে। অন্য একটা হাঁড়িতে ১/২ কাপ ঘি গরম করে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ ফোঁড়ন দিয়ে তাতে সবজি, বাদামবাটা, টক দই, দুধ, কিশমিশ, পেঁয়াজ বাটা, আদা-রসুন কুচি দিয়ে কষাতে হবে। দুধ শুকিয়ে ঘি উপরে চলে আসলে রান্না করা ভাত ঢেলে উপরে অবশিষ্ট ঘি ঢেলে ১০-১২ মিনিট দমে রাখতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে সবজি পোলাও।

মালাইকারি
উপকরণ: ফুলকপির ফুল ৬-৭ টুকরা, ছোট আলু ৬-৭ টুকরা, গাজর একটা ডুমো করে কাটা, টক দই ২ টেবিল চামচ, দুধ এক কাপ, মালাই (ফেটানো) এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা ১/৩ চা চামচ, কাঠবাদাম বাটা এক টেবিল চামচ, পেস্তাবাদাম কুচি এক চা চামচ, কিশমিশ ৭-৮টা, এলাচ ২-৩টা, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ২টা, লবঙ্গ ২-৩টা, কাঁচামরিচ ৪-৫টা, ঘি ১/২ কাপ, পেঁয়াজ কুচি ২টা, চিনি স্বাদমতো, লবণ স্বাদমতো।
প্রস্তুতপ্রণালি: হাঁড়িতে ঘি গরম করে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ ভেজে তাতে একে একে সব মসলা ও লবণ দিয়ে কষাতে হবে। মসলার কাঁচা গন্ধ দূর হলে সবজি দিয়ে আবারও এক মিনিট কষিয়ে বাদাম বাটা, ফেটানো দই, দুধ, কিশমিশ, পেস্তাবাদাম কুচি, চিনি দিয়ে ঢেকে রান্না করতে হবে। সবজি সিদ্ধ হয়ে ঘি উপরে চলে আসলে ফেটানো মালাই, কাঁচামরিচ দিয়ে এক মিনিট দমে রেখে নামিয়ে ফেলতে হবে।
ফুলকপির কেক
উপকরণ : ফুলকপি ১টি। গাজর আধা কাপ। ময়দা ১ কাপ। ডিম ৪টি। বেকিং পাউডার ২ টেবিল-চামচ। তেল ১ কাপ। মাখন বা ঘি ২ টেবিল-চামচ। পেঁয়াজকুচি আধা কাপ। কাঁচামরিচকুচি ৪টি। গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ। সয়াসস ২ টেবিল-চামচ। পনির গ্রেড করা ২ টেবিল-চামচ। লবণ পরিমাণমতো। কালিজিরা আধা চা-চামচ। ক্যাপসিকাম ১টি।
পদ্ধতি : ফুলকপি ও গাজর ছোট টুকরো করে হালকা ভাপ দিয়ে নিন। প্যানে তেল দিয়ে তা সামান্য ভেজে নিন। অন্য একটি পাত্রে ডিম, ময়দা, সামান্য পানি দিয়ে গুলে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেশান। একটি সসপ্যানে কাগজে তেল মেখে প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচকুচি ও কালিজিরা বিছিয়ে মিশ্রণটি ঢেলে দিন। অন্য একটি পাত্রে বালি বিছিয়ে কেকের পাত্রটি ঢেকে চুলায় বসিয়ে দিন। আধঘণ্টা পর কেকটি ফুলে উঠলে নামিয়ে নিন।
ফুলকপির বড়া
উপকরণ : মাঝারি আকারের ফুলকপি ১টি। ময়দা ও কর্নফ্লাওয়ার মিলিয়ে ১ কাপ। কালিজিরা ১ চিমটি। ধনেপাতাকুচি ২ টেবিল-চামচ। কাঁচামরিচকুচি ১ টেবিল-চামচ। চিনি আধা চা-চামচ। লবণ স্বাদমতো। টেস্টিং সল্ট ১ চিমটি। গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ। সয়াসস ১ টেবিল-চামচ। ডিম ১টি। তেল ভাজার জন্য।
পদ্ধতি : ফুলকপি লবণ দিয়ে গরম পানিতে একটু ভাপিয়ে উঠিয়ে নিন। তেল ছাড়া সব উপকরণ পানি দিয়ে গোলা তৈরি করুন। খুব পাতলা বা খুব ঘন যেন না হয়। ভাপানো ফুল গোলায় চুবিয়ে ডুবো তেলে ভাজুন। গরম গরম পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
ফুলকপি ও রুই মাছের ঝোল
উপকরণ : রুই মাছ ৮ টুকরো। ফুলকপির ফুল ৮-১০টি। পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ। রসুন বাটা ১ চা-চামচ। হলুদ ও ধনে গুঁড়া আধা চা-চামচ করে। মরিচ গুঁড়া ঝাল অনুযায়ী। টমেটোকুচি একটি। তেল এক কাপ। পানি প্রয়োজনমতো। জিরা গুঁড়া এক চা-চামচ। কাঁচামরিচ ৪টি। ধনেপাতা সামান্য।
পদ্ধতি : মাছ ধুয়ে অল্প হলুদ ও লবণ দিয়ে ভাজতে হবে। এবার সেই তেলে ফুলকপি অল্প আঁচে ভেজে বাকি তেলে রসুন ও পেঁয়াজকুচি দিয়ে টমেটো ও অন্যসব মসলাসহ রান্না করতে হবে। এবার প্রথমে ফুলকপি দিয়ে ৩ মিনিট রান্না করে মাছ ভাজা দিয়ে আরও ৩ মিনিট রান্না করে ঝোল ঝোল রাখতে হবে। হয়ে এলে ওপরে কাঁচামরিচ, ধনেপাতা ও জিরার গুঁড়া ছিটিয়ে অল্প আঁচে আরও ২-৩ মিনিট রেখে নামিয়ে নিন।
লেখকঃ দিলরুবা ইয়াসমিন










































