নাটক দিয়েই ক্যারিয়ার শুরু করেছেন মন্দিরা চক্রবর্তী। পেয়েছেন জনপ্রিয়তাও। কিন্তু নিজের ক্যারিয়ার আরও প্রসারিত করতে চাইছিলেন। তাই পা বাড়ালেন বড় পর্দার দিকে।
গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ দিয়ে সেই স্বপ্ন পূরণও করে ফেললেন। সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য না পেলেও মন্দিরা পেয়েছেন ‘চিত্রনায়িকা’ হিসাবে পরিচিতি। তার অভিনয়ও প্রশংসিত হয়েছে।
এরমধ্যে ঘোষণা এসেছে আরও একটি সিনেমার...
হলিউড অভিনেতা জর্জ ক্লুনি পাঁচ দশকের বেশি সময় আগে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ এই ক্যারিয়ারে দুবার পেয়েছেন একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। সোমবার এই অভিনেতার ৬৩তম জন্মদিন ছিল। বিশেষ এই দিনে বেরিয়ে এসেছেন জর্জ ক্লুনি সম্পর্কে জানা–অজানা অধ্যায়।
মাত্র ১৩ বছর বয়সেই অভিনয় শুরু করেন জর্জ ক্লুনি। কিন্তু প্রথম সিনেমার টাইটেলে তার নাম ছিল না। অভিনয়...
নথিপথ বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ বছরে শতভাগ বাজেট বাস্তবায়নের রেকর্ড নেই। কিন্তু এরপরও অর্থবছরের শুরুতে ঘোষণা দেওয়া হয় বড় বাজেটের, বাস্তবায়নে চাপিয়ে দেওয়া হয় বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্য। আবার শেষদিকে প্রণয়ন কর্মকর্তারাই আয়-ব্যয়ের লক্ষ্যমাত্রা কাটছাঁট করে সংশোধিত বাজেট দিচ্ছেন। সেটিও বছর শেষে পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। প্রতিবছর যেন এটি একটি স্থায়ী সংস্কৃতিতে রূপ নিয়েছে।...
টানা কয়েক দিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ব্রাজিলের দক্ষিণ রাজ্য রিয়ো গ্রান্দে দোসুল তলিয়ে গেছে। প্রবল বৃষ্টিপাতে এখন পর্যন্ত অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে গতকাল শুক্রবার (৪ মে) জানানো হয়, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
জানা যায়, এ বারের বিপর্যয় ১৯৪১ সালের ভয়ঙ্কর বন্যাকেও ছাপিয়ে গিয়েছে।
রিয়ো গ্রান্দে...
নিজের অফিস ঘরে ঘুমিয়ে পড়েন স্টেশন মাস্টার। ফলে সুবজ সিগন্যাল পেতে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করতে হয় পাটনা-কোটা এক্সপ্রেসকে। এ ঘটনায় স্টেশন মাস্টারকে শোকজ করেছে রেল কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার (৪ মে) ভারতের উত্তর প্রদেশের ইটওয়ার কাছে উদি মোর রোড স্টেশনে এ ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্তব্যে অবহেলার জন্য যেকোনো...
ইসরায়েলে কাতারভিত্তিক গণমাধ্যমে আলজাজিরার সম্প্রচার বন্ধে একমত হয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। দেশটির সংবাদপত্র হারেৎজের খবরে বলা হয়েছে, আলজাজিরা বন্ধের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে ইসরায়েলি সরকার।
গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা দেশটিতে আলজাজিরার কার্যক্রম বন্ধ করার জন্য সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সিদ্ধান্তটি কখন কার্যকর হতে পারে তা নির্ধারণ করা...
মানব পাচার প্রতিরোধ আইনে মিরপুর থানায় করা মামলায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’-এর চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার রোববার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জাল মৃত্যুসনদ তৈরির অভিযোগে পুলিশ বাদী হয়ে করা মামলায় তিনদিনের রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করা হয় মিল্টনকে।
বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ চলছে দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা। চলছে ধারপাকড়। ঘটছে নির্বিচার আটকের ঘটনাও।
এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরাইল ও হামাসের মধ্যকার শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য মধ্যপ্রাচ্যে জড়ো হয়েছেন কূটনীতিকরা। অন্যদিকে ইসরাইলকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে নতুন করে নিজ...
গাজা ও ইসরাইলের মধ্যবর্তী কারেম আবু সালেম (কেরেম শালোম) ক্রসিংয়ের কাছে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে সেনাসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো ইসরাইলি কর্তৃপক্ষের ভাষ্যমতে, একটি সামরিক অবস্থানের কাছাকাছি এলাকায় এ হামলা চালানো হয়েছে।
হামাসের এ হামলার নিন্দা জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসীরা কেরেম...
অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় শহর পার্থে ১৬ বছর বয়সি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ওই কিশোর এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করার পর তাকে গুলি করা হয়।
শনিবার রাতে সুবারবান ইউলিটন হার্ডওয়ার স্টোরের পার্কিংয়ে এ ঘটনা ঘটে। রোববার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই...











































