পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে ৮০ বারের বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার।
স্থানীয় সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দেশটির পূর্ব উপকূলে কম্পনগুলো অনুভূত হয়। খবর রয়টার্সের।
একের পর এক আঘাত হানা এসব ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলোও কেঁপে ওঠে।...
ইরানের হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশটির যুদ্ধ মন্ত্রিসভা বৈঠকে বসে। ওই বৈঠকে ইরানে ব্যাপক শক্তি নিয়ে আক্রমণের পরিকল্পনার প্রস্তাব অনুমোদনও দেওয়া হয়। কিন্তু পরে তারা তা থেকে পিছিয়ে আসে।
ইসরাইলের তিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
খবরে বলা হয, ইরানের তিন শতাধিক ক্ষেপণাস্ত্র...
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার এক সপ্তাহও পার না হতে ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ৩৫টি রকেট দিয়ে হামলা চালায় তারা। ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
সোমবার ইসরাইলে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর শিনহুয়ার
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলে এই হামলায় কেউ...
এমন অবস্থায় গাজায় ইসরাইলি গণহত্যাকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছে হামাস। এমনকি মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে বলেও অভিযোগ করেছে।
রোববার আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে বলে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ গত শনিবার...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৬ ভোট কম পেয়ে হেরে যান সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। নিপুণদের হারে বেশ খুশি হয়েছেন চিত্রনায়িকা মুনমুন।
গতবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় মুনমুনের সঙ্গে। নির্বাচনের দিন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের সঙ্গে...
বলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আদভানি। বর্তমানে তিনি ‘গেম চেঞ্জার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরপর তিনি শুরু করবেন ফারহান আখতারের বহুল আলোচিত ‘ডন ৩’ সিনেমার শুটিং।
এরই মধ্যে নতুন খবর প্রকাশ হলো বলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমে। টাইমস ইন্ডিয়া জানায়, প্রথমবারের মতো বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে।
জনপ্রিয় ডাচ অভিনেতা ও মডেল ডনি রোয়েলভিঙ্ক কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি অনেক দিন ধরে হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন। অবশেষে ইসলাম ধর্মেই সে শান্তি খুঁজে পান।
শুক্রবার নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সামনে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।
ডনি রোয়েলভিঙ্ক...
বলিউড পরিচালক নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ হিন্দু পৌরাণিক কাহিনির প্রেক্ষাপটে তৈরি। এই ছবিতে একঝাঁক তারকার দেখা মিলবে- দক্ষিণী তারকা প্রভাস, কমল হাসন, ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন ও বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন। শ্রীকৃষ্ণের শেষ অবতার ‘কল্কি’র চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। হিন্দি ও তেলুগু দুটি ভাষায় শুটিং করা হয়েছে ছবিটি। এতে প্রধান ভিলেন হিসেবে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই...
কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিল্লাল হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহমদের ছেলে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আহত বিল্লাল হোসেন...
বায়ুদূষণের সঙ্গে ডাস্ট অ্যালার্জির সম্পর্ক আছে। অতিরিক্ত ধুলাবালি, ফুলের রেণু, ডাস্ট মাইট অথবা ফাঙ্গাস নাক-মুখ দিয়ে ফুসফুসে প্রবেশ করার ফলে সৃষ্টি হয় অ্যালার্জি এবং প্রদাহ, যাকে বলা হয়ে থাকে ‘ডাস্ট অ্যালার্জি’।
ডাস্ট অ্যালার্জির লক্ষণ
হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, জ্বর, বুকে চাপ লাগা, শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া, অতিরিক্ত ঘাম, চোখ দিয়ে পানি পড়া,...










































