তুরস্কে গত সপ্তাহে ইস্তাম্বুল, আংকারা, ইজমিরসহ ১৪টি বড় শহরে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের দলের বিরুদ্ধে জয় পেয়েছেন বিরোধীরা। এতে বিদেশে পাড়ি দেওয়া অনেক তুর্কি বেশ খুশি। কিন্তু এই নির্বাচনের ফল কি তাদের দেশে ফিরে যেতে উৎসাহিত করবে?
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের জয়ের পর বিরোধীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছিল। গত সপ্তাহের...
সংগৃহীত ছবি
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সোমবার দেশটি জানায়, আগামী বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র শাওয়াল মাস। সে হিসেবে বুধবারই দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।
দেশটির সরকারি সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও এখনো শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তবে স্থানীয় ও বৈশ্বিক জ্যোর্তিবিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের...
ছুটি ঘোষণার শেষ দিনে বেতন ও ওভারটাইমের টাকা না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে গাজীপুরের টঙ্গী এলাকার এ আর এস ওয়াশিং কারখানার ২ শতাধিক শ্রমিক।
সোমবার রাত সাড়ে ৯টায় টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শাখা সড়ক কাঁঠালদিয়া এলাকার বেক্সিমকো রোডে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এআরএস ওয়াশিং কারখানার শ্রমিকদের ঈদ...
আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির পথে নগরবাসীর রাজধানী ছাড়ার ঢল নেমেছে। সড়ক-নৌ ও রেলপথ সবখানের বাড়িমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রী সংকটে ভোগা সদরঘাটের লঞ্চগুলোতেও তিল ধারণের ঠাঁই থাকছে না। গার্মেন্টস ছুটি হওয়ায় সড়কপথে গাড়ির চাপও অনেক বেড়েছে। রেলেও রয়েছে যাত্রীর অতিরিক্ত চাপ। যদিও দুর্ভোগ উপেক্ষা করে আপন নীড়ে ছুটে চলা মানুষের মনে বইছে খুশির বন্যা।...
২০১৯ ও ২০২১ সালে কানাডার ফেডারেল নির্বাচনে ভারত ও পাকিস্তান ‘হস্তক্ষেপ’ করার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই অভিযোগ তুলেছে কানাডার গোয়েন্দা সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের নির্বাচনে চীন, ভারত ও রাশিয়াসহ বিভিন্ন দেশের সম্ভাব্য হস্তক্ষেপের তদন্তকারী ফেডারেল কমিশন অব ইনকোয়ারির অংশ হিসেবে এই...
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এবার রোজা হবে ৩০টি, ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার। সেই হিসেবে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হবে বৃহস্পতিবার। খবর গালফ নিউজের
একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
এর আগে দেশটির সুপ্রিমকোর্ট...
পবিত্র ঈদুল ফিতর। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর ধর্মীয় এ উৎসবকে সামনে রেখে চারদিকে আনন্দ-উল্লাস। তবে বিশ্বে এমনো এক প্রান্ত রয়েছে যেখানে শুধুই স্বজন হারানোর হাহাকার। বাতাসে লাশের গন্ধ। বিধ্বস্ত কংক্রিটের ভাঁজে ভাঁজে রক্তের ছাপ। ধূলিসাৎ হয়ে গেছে মসজিদ, পার্ক, ঐতিহাসিক ভবনসহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বুলেট-বোমা, ক্ষুধায় এবার বিষণ্ন ঈদ গাজায়। বাড়িতে...
ফিলিস্তিনি জনগণকে সহায়তায় গাজা উপত্যকায় এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে ইরাক। রোববার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, গাজার বাসিন্দাদের জন্য এক কোটি লিটার জ্বালানি পাঠাবে ইরাক। খবর রয়টার্সের
এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজায় আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক।
গানে গানে ঢাকা মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
আগামী ১৯ এপ্রিল তিনি ঢাকায় আসবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন।
রোববার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে আতিফ জানান, আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি। এর আগেই...
ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার সাবেক নীল সিনেমার জগতের তারকা সানি লিওনের। টেলিভিশন রিয়েলিটি শো থেকে বলিউডে বড়পর্দায় অভিনয়, ওটিটিতেও কাজ করেছেন সানি লিওন। তাকে নিয়ে বিতর্ক-সমালোচনার শেষ নেই। তবে এ সবকে কোণঠাসা করে স্বামীর হাত ধরে তিনি সুখী গৃহকোণ সামলাচ্ছেন। তিন সন্তান নিয়ে ভালোই আছেন সানি।
কিন্তু ড্যানিয়েলের আগেও তার বিয়ে ঠিক...








































