সম্প্রতি পাত্র চাই বলে বিজ্ঞাপন দেন অভিনেত্রী। সেখানেই জানান, ব্যবসায়ী থেকে ক্রিকেটার, অভিনেতা, গায়ক পাত্র খুঁজছেন উর্বশী রাউতেলা। সেখানেই নাকি ফের ঋষভ পন্থকে টেনে এনেছেন তিনি। শুধু তাই নয়, তাকে বেঁটে-বলে খোঁচা দিয়েছেন। এ ঘটনা নেটাগরিকদের চোখে পড়তেই তুমুল সমালোচনা শুরু হয়। বিপাকে পড়ে সাফাই দিতে বাধ্য হন অভিনেত্রী! খবর আনন্দবাজার অনলাইনের।
১৫ মাস...
রুমা উপজেলায় সোনালী ব্যাংক লুট করেছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এছাড়া পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল ফোন নিয়ে গেছে। রাস্তা থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করা হয়েছে। এদিকে অস্ত্রধারীদের হামলায় ইউএনও অফিস ও ব্যাংকের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে...
ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকে অস্ট্রেলিয়াকে ১৬১ রানে আটকে দিয়ে ব্যাটিংয়ে দারুণ শুরু পায় বাংলাদেশ। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন স্বাগতিক ব্যাটাররা। বাংলাদেশের ইনিংস থামে ১০৩ রানে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৫৮ রানে হেরেছেন নিগার সুলতানারা।
এতে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারাল বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে দ্রুত রান তোলেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা...
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না বেন স্টোকস। ছবি : এএফপি
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বেন স্টোকস। স্টোকস নিজের এই সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
চোট থেকে পুরোপুরি সেরে উঠে ভবিষ্যতে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে...
আফতাব আহমেদ। ফাইল ছবি
ফোনের ওপারের শোঁ শোঁ শব্দে তাঁর কথা বুঝতেই সমস্যা হচ্ছিল। রুদ্ধশ্বাসে ছুটতে থাকা আফতাব আহমেদের সঙ্গে তবু এর মধ্যেই কথোপকথন চালিয়ে নেওয়া ছাড়া উপায় ছিল না, ‘আমার একটু তাড়া আছে। না হলে গাড়ি থামাতাম।’
তাঁর সঙ্গে ফোনালাপ শুরুর সময়টি বাংলাদেশে প্রায় মাঝরাত।
কিন্তু সময়...
ফাইল ছবি
নিলামে দল পেয়েও তাঁদের দিন কাটছিল উদ্বেগ ও শঙ্কায়। কিছুদিন কমলাপুর স্টেডিয়ামে বাফুফের একাডেমিতে শুধুই অনুশীলনে দিন পার করলেও এক মাসেরও বেশি সময় তাঁদের থাকতে হয়েছে ফুটবল থেকে দূরে। অবশেষে এলিট একাডেমির সেই ছয় ফুটবলারের মাঠে ফেরার পথ তৈরি হলো। গত বছরের আগস্টে জমকালো নিলামে এই ফুটবলারদের কিনেছিল ব্রাদার্স ইউনিয়ন।
কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের...
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত থাকাকালীন কাতার ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরার স্থানীয় অফিস বন্ধ করে দেবেন। স্থানীয় সময় গতকাল সোমবার তিনি এ কথা জানান। তিনি বলেন, তার জোট সরকার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত বিদেশি সংবাদ মাধ্যমগুলো বন্ধ করার আইন পাস করবে।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে...
কাতারের দোহায় আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের সদর দপ্তরের ভবনে প্রতিষ্ঠানটির লোগো দেখা যাচ্ছে। ছবিটি ২০১৭ সালের ৮ জুন তোলা। (রয়টার্স)
ইসরায়েলে দোহাভিত্তিক গণমাধ্যম আলজাজিরা সম্প্রচারে শীর্ষ মন্ত্রীদের বাধা দেওয়ার ক্ষমতাসংক্রান্ত একটি বিল দেশটির আইন প্রণেতারা সোমবার বিবেচনা করছেন। আইনটি অনুমোদনের জন্য এদিন সন্ধ্যায় সংসদে আহ্বান জানানো হবে।
ইসরায়েল জানুয়ারিতে দাবি করেছিল, গাজায় বিমান হামলায়...
কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রীর দুর্নীতির দায়ে ১৪ বছরের কারাদণ্ড সোমবার দেশটির একটি উচ্চ আদালত স্থগিত করেছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান দুই শতাধিক আইনি মামলায় জড়িয়েছেন। তিনি এসব মামলাকে তাঁকে ক্ষমতা থেকে দূরে রাখার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।
ছবি : সংগৃহীত
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। কেজরিওয়াল তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগ তুলে ইডি তাঁর ১৫ দিনের জেল হেফাজতের আবেদন জানায়।
স্থানীয় সময় আজ সোমবার সংবাদ ওয়েবসাইট লাইভ লর প্রতিবেদনে ইডির আইনজীবীদের উদ্ধৃত করে বলা হয়েছে, ‘কেজরিওয়াল তদন্তে সহযোগিতা করছেন না...








































