বিশ্বকাপ বহরে নেই হার্দিক-কোহলি!

রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমান ধরেছে ভারতীয় ক্রিকেট দল। তবে ভারতীয় গণমাধ্যমে খবর, রোহিতদের সঙ্গে বিমানে উঠেননি দলের গুরুত্বপূর্ণ সদস্য বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়াসহ আরো কয়েকজন ক্রিকেটার। অথচ বিশ্বকাপ স্কোয়াডের কেও নেই আইপিএল ফাইনালে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত কিছু কাজ বাকি তাই আগামী ৩০ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে উঠবেন বিরাট কোহলি।

অন্যদিকে, সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া এখন রয়েছেন লন্ডনে। তিনি সেখান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন। তবে কবে নাগাদ যোগ দেবেন, তা নিশ্চিত করে জানা যায়নি। সম্ভবত তিনিও দ্বিতীয় পর্যায় যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে।

ফলে ১ লা জুন বাংলাদেশে বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলা হবে না তাদের।

তাছাড়া ৩০ মে দ্বিতীয় পর্যায়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কোহলির সঙ্গে বিমানে ওঠার কথা রয়েছে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহালদের। 

উল্লেখ্য, বিশ্বকাপে ৪ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ যাত্রা। ৯ জুন রোহিত-কোহলিদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

LEAVE A REPLY