ঝড়ের ক্ষয়ক্ষতি বিবেচনায় ভোট স্থগিতের সিদ্ধান্ত নেবে ইসি

ঘূর্ণিঝড় রেমেলের ক্ষয়ক্ষতি বিবেচনায় আগামী ২৯ মে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম। 

আজ রবিবার (২৬ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘ঘূর্ণিঝড়ের মাত্রার ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করবে ভোট স্থগিতের বিষয়টি। আঘাত হানার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন ঝড়টা মারাত্মক আঘাত না হানে।’

আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দুই দ্বীপ উপজেলা কক্সবাজারের ৩ উপজেলা এবং খুলনা উপকূলীয় অঞ্চলের ৮ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এ ধাপে মোট ১১২ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

বাকি উপজেলাগুলোতে ভোট হবে ব্যালটে। 

তৃতীয় ধাপে সব মিলিয়ে চূড়ান্ত প্রার্থী রয়েছে ১৪৫৮ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৭৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 

LEAVE A REPLY