ফ্ল্যাট থেকে উদ্ধার হলো বলিউড অভিনেত্রীর মরদেহ

নূর মালবিকা দাস

জনপ্রিয় বলিউড অভিনেত্রী নূর মালবিকা দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল অভিনেত্রীর পচাগলা মরদেহ। কাজল ও যিশু সেনগুপ্তর সঙ্গে তাকে দেখা গিয়েছিল ‘দ্য ট্রায়াল’ সিরিজে।

এএনআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রীর প্রতিবেশি ফ্ল্য়াট থেকে পচা গন্ধ পান।

তার পরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে ফ্ল্যাটের দরজা ভেঙে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর দেহ পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুমান এক সপ্তাহ আগেই তার মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে, আত্মহত্যাই করেছেন মালবিকা দাস।

অভিনেত্রীর মোবাইল ফোন, ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।

1
নূর মালবিকা দাস

বিমানসেবিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন মালবিকা দাস। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। দুই একটি বলিউড সিনেমায় পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল মালবিকাকে।

এছাড়াও ভারতের কিছু প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজেও দেখা মিলেছে অভিনেত্রীর। তবে মালবিকা নজর কাড়েন নেটফ্লিক্সের ‘দ্য ট্রায়াল’ সিরিজে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন মালবিকা। তার জেরেই আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে পুরো ঘটনাটি।

আরও পড়ুন

তনির শোরুম খুলে দেওয়ার নির্দেশ

তনির শোরুম খুলে দেওয়ার নির্দেশ

ভারতীয় প্রতিবেদন অনুসারে, নূর মালবিকা দাস আসামের মেয়ে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ আসেননি। ফলে পুলিশ মামদানি হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্ট এনজিওর সহায়তায় রবিবার তার শেষকৃত্য সম্পন্ন করে।

LEAVE A REPLY