ছবি : এএফপি
উত্তর অস্ট্রেলিয়ান পর্যটন শহর কেয়ার্নসের একটি হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় হোটেল থেকে কয়েকশ পর্যটককে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কেয়ার্নস অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের কেয়ার্নস অঞ্চলের একটি শহর।
কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় আজ সোমবার দুপুর ২ টার দিকে একটি টুইন-ইঞ্জিন হেলিকপ্টার হোটেলের ছাদের সঙ্গে সংঘর্ষের পরে বিধ্বস্ত হয়।
ভবনের ওপরে আগুন ছড়িয়ে পড়লে জরুরি ক্রুদের ডাকা হয় এবং হোটেলের অতিথিদের সরিয়ে নেওয়া হয়।
পুলিশ আরো জানিয়েছে, পাইলটকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করতে ফরেনসিক তদন্ত চলছে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ঘটনায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
’ তবে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, হেলিকপ্টারের দুটি রটার ব্লেড ছিটকে পড়ে এবং একটি হোটেলের পুলে গিয়ে পড়ে।’ দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র : রয়টার্স










































