সংগৃহীত ছবি
‘সুড়ঙ্গ’র পর এখন আপাতত ‘দাগী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আফরান নিশো। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির নব্বই ভাগ শুটিং।
এরমধ্যে খবর, নতুন সিরিজে যুক্ত হয়েছেন এই তারকা। ভিকি জাহেদ পরিচালিত ‘আজাদ’ এ দেখা যাবে আফরান নিশোকে।
নতুন খবর হলো, এতে তার বিপরীতে অভিনয় করবেন তানজিম সাইয়ারা তটিনী। একাধিক ঘনিষ্ট সূত্রে এমনটা জানা গেছে।
তবে এই বিষয়ে এখনই সংশ্লিষ্টরা কেউই মুখ খুলতে চাইছেন না। খুব শিগগিরই শুটিং শুরু হবে অর্থাৎ ‘দাগী’র কাজ শেষ করে ‘আজাদ’এ অংশ নেবেন নিশো।সিরিজটি আসছে কোরবানি ঈদে হইচইয়ে মুক্তির কথা রয়েছে।
এর আগে নিশো-ভিকির জুটি ‘পুনর্জন্ম’ নাটক নির্মাণ করে সাড়া ফেলেছেন। খবর, নতুন এই সিরিজের গল্পও একই প্যাটার্নের। সিরিজটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লি.।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মানিকগঞ্জে ‘দাগী’র শেষ লটের শুটিং করেছেন আফরান নিশো। এখন সিনেমাটির এডিটিং চলছে। আর একদিনের প্যাচ ওয়ার্কের শুটিং বাকি রয়েছে যা শেষ হলে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হবে।
অন্যদিকে ভিকি জাহেদ জয়া আহসানকে নিয়ে তার আসন্ন ওয়েব সিরিজ ‘জিম্মি’র শুটিং সম্পন্ন করেছেন। এখন করছেন সম্পাদনার কাজ।এটি শেষ করে ‘আজাদ’ এর কাজ শুরু করবেন বলে জানা গেছে।











































